সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নতুন আইনে টাঙ্গাইলের ধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় ৫ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড-এ অধ্যাদেশ জারির পর এটাই প্রথম ফাঁসির রায়।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় দেন। এসময় প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেন তিনি।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সনজিৎ এবং গোপি চন্দ্র শীল। এর মধ্যে সনজিৎ এবং গোপি চন্দ্র শীলকে ইতোমধ্যেই গ্রেফতার করা রয়েছে। তবে বাকিরা এখনও পলাতক।

প্রসঙ্গত, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে গেলো মঙ্গলবার অধ্যাদেশ জারি হয়। ২০০৮ সালের আইনের ৭ ধারা, ৯ ধার (উপধারা ১, ৪, ৫), ১৯, ২০ ধারাসহ কয়েকটি ধারায় সংশোধন আনা হয়েছে।  

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, আইনের ৯/১ ধারায় ধর্ষণের জন্য সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এখন থেকে ধর্ষণের শাস্তি হবে হয় ফাঁসি না হলে যাবজ্জীবন কারাদণ্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930