রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঢাকা ও নওগাঁয় আ.লীগের দাপুটে জয়

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন (হেলাল)।

শনিবার (১৭ অক্টোবর) রাতে তাদের দুইজনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে কাজী মনিরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট। তার নিকততম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সালাহ উদ্দিন পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট।

আর লাঙ্গল প্রতীকে আব্দুস সবুর পেয়েছেন ৪১৩ ভোট।  মোট ১৮৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ভোট প্রদানের হার ১০.৪৩%।

নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল)।

তিনি ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

শনিবার রাত ৭টায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দু’টি আসনেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০