শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নিজের পিঠে গোপন কথা লিখলেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক :

পাসপোর্টজনিত সমসার কারণেই ‘নবাব এলএলবি’র গানের শুটিং করতে মালদ্বীপ যাওয়া হলো না চিত্রনায়িকা মাহিয়া মাহির। তবে নারাজ হেয়ে বসে নেই এই নায়িকা। নিজের পিঠে ক্ষুদে বার্তা লিখে মাতাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।

শনিবার (১৭ অক্টোবর) মাহি ফেসবুকে তিনটি ছবি আপলোড করেন দেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি পিঠের মধ্যে লাল রঙে লিখেছেন, ‘ইউ আর এভরিহোয়ার।’ এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায়- ‘তুমি আছো সর্বত্র।’

মাহির এমন স্ট্যাটাসের পরই তোলপাড় শুরু হয়েছে শোবিজ পাড়ায়। ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, কাকে উদ্দেশ্য করে লিখছেন মাহি? কিংবা নতুন প্রেমে পড়েছেন কি? আর কাকে এতটা মিস করছেন তিনি?

মাহির এমন স্ট্যাটাস নিয়ে গুঞ্জন ওঠার যথেষ্ট কারণও রয়েছে। এর মাসখানেক আগে মাহি ফেসবুকে আরেকটি আবেগঘন স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘চলতে চলতে দুজন মানুষের বন্ধুত্ব সারাজীবনের জন্য নষ্ট হয়ে যেতেই পারে। কিন্তু তাই বলে অতীতের দিনগুলোতে যে মানুষটা আগলে রেখেছিল তার প্রতি বুকভরা শুভকামনার পরিবর্তে অভিশাপ দেব এমন মানুষ আমি না। কাছের মানুষগুলো অনেক ভালো থাকুক। সারাজীবন তাদের প্রতি থাকল প্রাণভরা শ্রদ্ধা।’

আগের স্ট্যাটাসটির সঙ্গে পরেরটির কোনো যোগসূত্র আছে কি-না সেই প্রশ্নও জমেছে ভক্তদের মনে।

এদিকে ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, মাহির পাসপোর্ট নিয়ে একটু ঝামেলা হয়েছে। আরো এক-দুই দিন সময় লাগবে। আশা করছি ১৯ বা ২০ অক্টোবরের মধ্যেই আমরা মালদ্বীপে যেতে পারব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০