বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার করোনার কবলে মাশরাফির ছেলে-মেয়ে

স্পোর্টস ডেস্ক :

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার ছেলে-মেয়ে দুজনই।

বিষয়টি নিশ্চিত করেছে মাশরাফির পারিবারিক সূত্র।

সূত্রটি জানায়, উপসর্গ দেখা দেয়ায় কিছুদিন আগে করোনা টেস্ট করানো হয় হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজার। পরে দু’জনেরই পজেটিভ ফল আসে। তবে আপাতত জ্বর নেই তাদের।

মাশরাফির পারিবারিক সূত্র আরও জানিয়েছে, শারীরিকভাবে সুস্থ আছে হুমায়রা-সাহেল। করোনা আক্রান্ত ছেলে-মেয়েকে নিয়ে বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছে মাশরাফির পরিবার। এখানেই চলছে তাদের চিকিৎসা।

এর আগে গত জুনে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। এছাড়া তার স্ত্রী, ছোটভাই, বাবা-মা ও শাশুড়িও আক্রান্ত হন করোনায়।

এদিকে চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মাশরাফি। সেই সিরিজেই ওয়ানডে নেতৃত্ব ছাড়েন তিনি। এরপর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি মাশরাফিকে।

এছাড়া চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন না দেশের সফল এই অধিনায়ক। তবে নভেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১