সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

স্বর্ণালঙ্কার আমদানি নিয়ে নতুন সিদ্ধান্ত

অর্থ বাণিজ্য ডেস্ক :

স্বর্ণালঙ্কার আমদানির বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই বিষয়ে বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২০১৮ সালে করা স্বর্ণ আমদানির নীতিমালার আওতায় ডিলার ছাড়া আর কেউ বা কোনো প্রতিষ্ঠান স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবে না।

তবে এ কঠোরতা ঠিক কবে থেকে কার্যকর হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে জানানো হয়েছে নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও স্বর্ণালঙ্কার আমদানির বৈধতা ছিল না।

স্বর্ণালঙ্কার আমদানির অনুমোদনের কারণে দেশে বৈধপথে আমদানি বৃদ্ধি পাবে। অর্থপাচার কমে যাবে। সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে।

২০১৮ সালে বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানির নীতিমালা জারি করে। এতে ১৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির ডিলার হিসেবে লাইসেন্স দেয়া হয় গত বছরের অক্টোবরে।

আর এই গেল এক বছরে মাত্র দুটি প্রতিষ্ঠান এলসি খুলে সামান্য পরিমাণ স্বর্ণ আমদানি করেছে।

স্বর্ণ নীতিমালায় গোল্ডবার আমদানির পাশাপাশি স্বর্ণালঙ্কার আমদানিরও বিধান রাখা হয়েছে।

কিন্তু এতদিন স্বর্ণালঙ্কার আমদানি হতো বাণিজ্যিকভাবে। এতে দামের হেরফেরের কারণে দামও বেশি পড়ত। এখন ডিলারদের মাধ্যমে আমদানি করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০