বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে চাচিকে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা ৪ দিনের রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর চাটখিলের নোয়াখলায় গৃহবধূ ধর্ষণ ঘটনার অভিযুক্ত মজিবুল রহমান শরীফ (৩২) কে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

জেলার ৭নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহীয়ের আদালতে শুনানী শেষে দুটি মামলায় চার দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। মজিবুল রহমান শরীফ (৩২) ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে।

জেলার সহকারি সরকারি কৌশুলী (এপিপি) শংকর চন্দ্র ভৌমিক জানান, আজ বৃহস্পতিবার সকালে শরীফকে ধর্ষণ ও অস্ত্রের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একটিতে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ধর্ষণ মামলায় ৩দিন ও অস্ত্র মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শরীফের বিরুদ্ধে ধর্ষণ ও অস্ত্র আইনে দুটি মামলার শুনানী শেষে দুটি মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

প্রসঙ্গত, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ কৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়। পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুপুর বুধবার বিকেল ৩টার দিকে তাকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১