সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আরও একটি স্প্যান বসলো পদ্মাসেতুতে

আকাশবার্তা ডেস্ক :

স্বপ্নের পদ্মাসেতুতে বসলো আরও একটি স্প্যান। যার মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর পুরো ৫ দশমিক ১ কিলোমিটার।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে পদ্মাসেতুর মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিলারের ৩৪তম এ স্প্যানটি বসানো হয়।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের থেকে স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে পিলারের কাছে পৌঁছায় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেন তিয়ান-ই।

তবে আবহাওয়া অনুকূলে না থাকায় স্প্যানটি ওই দিন (শনিবার) বসানো সম্ভব হয়নি।

এদিকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দেশের অন্যতম মেগাপ্রকল্প পদ্মাসেতু দৃশ্যমান হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31