বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হাজী সেলিম ও ইরফান সেলিমের সম্পদের তথ্য চায় দুদক

আকাশবার্তা ডেস্ক :

এমপি হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের সম্পদের তথ্য চেয়েছে দুদক। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদক প্রধান কার্যালয়ে কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের সিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং সিডিউলভুক্ত অপরাধের শামিল হয় তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং দুদকের আইনে পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গত (২৫ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীরা। পরে সোমবার তার পুরান ঢাকার বাসায় অভিযান চালায় র‌্যাব। সেই অভিযানে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে, ইরফানের গাড়িটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

তারও আগে, ইরফানসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন নৌ বাহিনীর ওই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১