শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইসলাম নিয়ে কটূক্তি : নোবিপ্রবির ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ধর্মীয় অনুভূতীতে আঘাতের অভিযোগে বহিষ্কৃতরা হলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী পাল দীপ্ত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. আবুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ মোতাবেক ও শৃঙ্খলাবোর্ডের সিন্ধান্ত মোতাবেক আপনাদেরকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হল। আপনাদেরকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আই.সি.টি আইনে মামলা হবেনা তা লিখিতভাবে আগামী ৪ দিনের মধ্যে রেজিস্ট্রার দফতর বরাবর জানানোর জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, গত (২৭ অক্টোবর) থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইসলাম নিয়ে প্রহসনমূলক মন্তব্য ও কটূক্তিকারী দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১