রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

৩১ মে ধ্বংস হচ্ছে পৃথিবী! ভাইরাল ভিডিও

আকাশবার্তা ডেস্ক :

৩১ মে কি তবে শেষ দিন? সেদিনই কি ধ্বংস হতে চলেছে পৃথিবী? নিশ্চিহ্ন হতে চলেছে মানবসভ্যতা? ভাইরাল হওয়া একটি ভিডিও এমনই প্রশ্ন তুলে দিল। ভিডিওটি গত বছর অক্টোবরের। কিন্তু সম্প্রতি নতুন করে ভিডিওতে তুলে ধরা তথ্যগুলি নিয়ে শুরু হয়েছে আলোচনা। যেখানে বলা হচ্ছে, ৩১ মে ২০১৭ তেই শেষ হয়ে যাবে বিশ্ব। সে দিন বড়সড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। ভিডিওটি ইতিমধ্যেই ১২ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

কিন্তু প্রশ্ন হলো, এমন সম্ভাবনার কথা আসছে কেন? চলতি বছরই চারটি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা নাড়িয়ে দিয়েছিল ইতালিকে। মৃত্যুমিছিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দেশবাসী। বিজ্ঞানীরা জানাচ্ছেন, যা পরিস্থিতি, তাতে যে কোনও সময় ইতালিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটতেই পারে। শুধু ইতালিই নয়, আইসল্যান্ডে হেকলা অগ্ন্যুৎপাতের আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। ভিডিওটিতে দাবি করা হয়েছে, এত কম সময়ের ব্যবধানে বিশ্বে এই পরিমাণ ভূমিকম্প, সুনামি ও অগ্ন্যুৎপাত এর আগে কখনও দেখা যায়নি। তাই প্রশ্ন উঠছে, তার মানে কি সত্যিই এবার সবকিছু চিরতরে শেষ হতে চলেছে?

উল্লেখ্য, এক ব্যক্তি এর আগে ভবিষ্যৎদ্বাণী করেছিলেন ২০১২ সালেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। সেই বিশ্বাসের উপর ভর করে হলিউডে তৈরি হয়ে গিয়েছিল আস্ত একটি সিনেমা। যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল কীভাবে প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করেছিল গোটা পৃথিবীকে। সলিলসমাধি ঘটেছিল সাজানো বিশ্বের। কিন্তু সেই ভবিষ্যৎদ্বাণী সত্যি হয়নি। সম্প্রতি হোরাসিও ভিলেগাস জানিয়েছিলে, ধ্বংসের দিন ১৩ মে। কিন্তু ১৩ মে দিনটি স্বাভাবিকভাবেই কেটে গিয়েছে। তাই বিজ্ঞানীরা সাধারণ মানুষকে আতঙ্কিত হতে নিষেধ করছেন। কারণ ৩১ মে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১