শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

পুলিশই জনতা, জনতাই পুলিশ “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলার চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে পুরাতন থানা ভবন প্রাঙ্গণে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। এরপর কেককাটা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, কমিউনিটি পুলিশিং চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, চন্দ্রগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্ররীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১