সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এক কেন্দ্রের সব ভোট বাইডেনের, অন্যটিতে ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। এর সব কয়টি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে তারা প্রত্যেকে ভোট প্রদান করেন।

২০১০ সালের পরিসংখ্যান থেকে জানা যায়, ডিক্সভিল নচ ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন। একই সঙ্গে মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়ে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

২০১৬ সালেও প্রথম প্রহরের ভোটকেন্দ্র ডিক্সভিল নচ কেন্দ্রে হিলারি ক্লিনটন জয়ী হয়েছিলেন। রাজ্যের চূড়ান্ত ভোটে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে ইলেকটোরাল ভোট জিতেছিলেন রিপাবলিকান পদপ্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেওয়ার ঐতিহ্য রাজ্যের ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930