সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদের লেকে ভাসছে পাল তোলা নৌকা

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের লেকে ভাসতে শুরু করেছে পাল তোলা নৌকা।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বাংলার ঐতিহ্যবাহী দুটি দৃষ্টিনন্দন নৌকা জাতীয় সংসদ ভবনের লেকে ভাসানো হবে বলে জানা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনকে সামনে রেখে পুরো সংসদ ভবনজুড়ে নানা প্রস্তুতি চলছে।

২৭ ফুট লম্বা এবং ৫ ফুট চওড়া আয়তনের নৌকা দুটি বাংলাদেশ পর্যটন করপোরেশন তৈরি করেছে।

বুধবার (৪ নভেম্বর) পর্যটন করপোরেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় সংসদ লেকপাড়ে অনুষ্ঠেয় নৌকা ভাসানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, শামসুল হক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, সংসদ ভবনের লেকে ভাসমান নৌকায় চড়তে কোনো টাকা লাগবে না, তবে তা সাধারণ মানুষের জন্য নয়, ভিআইপি ও বিদেশি পর্যটকরা কোনো টাকা খরচ না করেই ভ্রমণ করবেন সংসদ ভবনের লেক।

আরও জানা গেছে, সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গয়না নৌকার কৃষ্টি-কালচার ও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জ অঞ্চলের মাঝারি আকৃতির এই নৌকা এক সময় হাওড় অঞ্চলে মূলত যাত্রী পারাপারের কাজেই ব্যবহার করা হতো। একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ জন পর্যন্ত যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে এই নৌকার। তবে রাজশাহী অঞ্চলে গয়না নৌকা বেশ বড় আকারে তৈরি করা হয়। আকারে যেমন বড় তেমনি এই নৌকায় বেশি সংখ্যক যাত্রীও উঠতে পারতো। বর্তমানে এই ধারার নৌকা বিলুপ্তির পথে। তবে জাতীয় সংসদ ভবনে গয়না নৌকা আগামী ৫ নভেম্বর থেকে দেখতে পাবেন দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930