বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

র‍্যাব সারওয়ারের বদলি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারওয়ারকে বদলির নেপথ্যে কোনও কারণ নেই। তাকে স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে। সরকারি কর্মকর্তা… আজকে এখানে তো কাল সেখানে।  যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম।

ম্যাজিস্ট্রেট সাহেব কেন?… হয়তো অনেক দিন ধরে এখানে (র‌্যাব) ছিলেন।  সে হয়তো আরও ভালো জায়গায় যাবেন, আরও ভালো করার জন্য অন্য জায়গা বদলি করবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি।

এদিকে প্রায় ছয় বছর ধরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার।

তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার (৯ নভেম্বর) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানের নেতৃত্বেও ছিলেন তিনি।

সম্প্রতি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১