সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঢাকায় পুড়লো ৭ বাস, আগুন লাগালো কারা?

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়েছে। শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা ও শাহজাহানপুর এলাকায় মোট সাতটি যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়। তবে কারা এসব বাসে আগুন লাগিয়েছে সেই বিষয়ে জানা যায়নি। 
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌনে ২টার দিকে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়ির পিছনদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসেও আগুনের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ১টা ৩৮ মিনিটে একটি ইউনিট পাঠানো হয়।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ২টা ১০ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়। 

রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে। প্রেসক্লাবে লাগা বাসের আগুন নোভানোর চেষ্টা চলছে। 

বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে জানান, ভাটারা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি।  বারিধারা থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এ নিয়ে রাজধানীতে আলাদা স্থানে মোট ৭টি বাসে অগ্নিকাণ্ডের ঘটেছে। 

তবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930