সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

বন্ধ করে দেয়া হয়েছে নুরদের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজেই এই তথ্য জানিয়েছেন, ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। 

নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য এসব একাউন্ট গণ অনুদান চেয়ে চালু করেছিল ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। মোট আটটি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করা হয়েছিল।

রাশেদ খাঁন ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন, কোন দেশে আছি আমরা? আমাদের কি রাজনীতি করার অধিকার নেই? গণ অনুদান কালেকশনের জন্য দেওয়া বিকাশ ও ব্যাংক একাউন্ট বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।’ তবে অ্যাকাউন্টগুলো বন্ধের কারণ এখনও জানা যায়নি।

পরে ফেসবুক লাইভে এসে তিনি এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

রাশেদ খাঁন বলেন, এভাবে আমাদের থামিয়ে দেয়া যাবে না। এতে আমাদের প্রতি জনগণের সমর্থন বাড়বে। প্রশাসনকে ব্যবহার করে এভাবে গণ অনুদান নেয়া বন্ধ করে দেবেন না। এসময় এগুলো বন্ধ করার আহবানও জানান তিনি। 

এছাড়া আর্থিক সহযোগিতা করতে অ্যাকাউন্টের পরিবর্তে পরিষদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণ অনুদান চেয়ে লিফলেট প্রকাশ করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সে আহবানে প্রথম নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছিল বলে সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০