সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

১০ টাকায় মিলছে ৫০ কেজি পেঁয়াজ

অর্থ বাণিজ্য ডেস্ক :

৫০ কেজি পেয়াজের দাম মাত্র ১০ টাকা। টাকা দিলেই দিয়ে দিচ্ছে বস্তা ধরে। চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিটি আড়তের সামনে পড়ে আছে কয়েকশ বস্তা পচা পেঁয়াজ। এমনকি গাড়ি ডেকে এনেও ফেলে দেয়া হচ্ছে পেঁয়াজ। এতে কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা।

রফতানিকারক দেশে জাহাজ ভর্তি করার সময় কন্টেইনার সংক্রান্ত অসচেতনতার কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। এতে কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

আমদানিকারকরা জানান, পেঁয়াজ পচে যাচ্ছে কারণ মাল ঠিকভাবে ডেলিভারি হচ্ছে না। এছাড়াও শীপের মধ্যে তাপমাত্রার সমস্যা হচ্ছে। ২০ শতাংশ টাকাও আমাদের রিকভারি হবে না। কিছু পেঁয়াজ একদম ফেলে দিতে হচ্ছে একটাকাও পাওয়া যাচ্ছে না। এক তো গ্যাঁজ ও পানি ঝরে পচে যাচ্ছে। তার ওপর ছড়াচ্ছে দুর্গন্ধ। খাতুনগঞ্জে ৫০ কেজির ওজনের বস্তার পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১৫ টাকায়।

কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ভাল পেঁয়াজ যদি আমরা বিক্রি করি ৪০ থেকে ৫০ টাকা সেখানে আমরা বিক্রি করছি ১৫ টাকা, ১০ টাকা, ৫ টাকা। কিছু বস্তা হিসেবে বিক্রি করে দিছি, কিছু ফেলে দিছি। পচা পেঁয়াজের কারণে এখানে গন্ধ ছড়াচ্ছে। পচা যাওয়া পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে, এই পেঁয়াজ ফেলতেও টাকা লাগতেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০