বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক, সাহায্য সহযোগিতার আহ্বান সেতুমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।

অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়। তরুণ প্রজন্মের মাঝে একটি প্রবণতা আছে যে- রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করতে চায়। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।

তিনি বলেন, আমার নির্বাচনি এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্যাস সরবরাহ শিগগিরই দেওয়া হবে।

নোয়াখালীতে ইতোমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফেনী-চৌমুহনী-সোনাপুর চার লেন প্রকল্প চলমান রয়েছে। রেল যোগাযোগ আরও উন্নত করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। দাগনভূইয়া-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।

এসময় তিনি বলেন, একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।

সেতুমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন সহযোগিতা পাবেন। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষায়। আমরা জানতে চাই, তারা কোন সুযোগের অপেক্ষায়। চোরাগলি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১