রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন মো. ফরিদুল হক খান দুলাল

আকাশবার্তা ডেস্ক :

জামালপুর-২ আসনের (ইসলামপুর) সাংসদ মো. ফরিদুল হক খান দুলালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। তাকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, ‘সন্ধ্যা ৭টায় তার শপথ অনুষ্ঠিত হবে।’

অপরদিকে বঙ্গভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথগ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, আমার এই উপজেলা থেকে নির্বাচিত এই আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান স্যার মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শপথ নিচ্ছেন। আমরা সোমবার বিকেলে এই সুসংবাদটি জেনেছি। সংবাদটি পাওয়ার পর স্যারকে অভিনন্দনও জানিয়েছি।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।

এদিকে ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০