সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ন্যায় বিচার নিশ্চিত করতে সবার সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আকাশবার্তা ডেস্ক :

“সংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশগ্রহণ ব্যতিত ন্যায় বিচার নিশ্চিত সম্ভব নয়। তাই সর্বক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের সাথে জড়িত সকল কর্তৃপক্ষের ভূমিকা থাকা খুবই গুরুত্বপূর্ণ।” লক্ষ্মীপুরে পুলিশ-ম্যাজিষ্ট্রেসির এক কনফারেন্সে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান।

এ উপলক্ষে গত শনিবার (২১ নভেম্বর) জেলা জজ আদালতের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, রাষ্ট্রপক্ষের সহ-আইনজীবী মাহাবুবুর রহমান রাসেল, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

এছাড়া জেলা গোয়েন্দা সংস্থা-ডিবি, পিবিআই ও সিআইডি’র প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, লক্ষ্মীপুর জেলার ফৌজদারি কার্য সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য তাদের সকলের আইনগত অংশগ্রহণ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বিচার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে হাইকোর্টের বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এদিন উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930