শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, আটক ৪

আকাশবার্তা ডেস্ক :

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৬ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আটককৃতরা হলেন- আবু বক্কর, নাহিদ, আলামিন, ইউসুফ। তারা সবাই ইবনে মাকসুদুল হক মাদ্রাসার ছাত্র।

শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। উস্কানীদাতা চিহ্নিত। তবে ঘটনাটি হেফাজতের নেতাদদের উস্কানিততে হয়েছে কিনা, তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় যেই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হেফাজতে ইসলামের নাম উল্লেখ করে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা এর আগেও মিথ্যাচার করেছে। তারা যদি নিজেদের এখন শক্তিশালী ভাবে তাহলে তারা ভুল করবে।

এর আগে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম তানভির আরাফাত। জড়িতদের কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।  

সম্প্রতি ভাস্কর্য ভাঙচুরের একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দু’জনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। ফুটেজ দেখে মনে হচ্ছে দুইজনই হুজুর! 

শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে। পরে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। এরপর ভাস্কর্য ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানায়, পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি ব্যাংক, অপর একটি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথসহ রাস্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা আছে। ওইসব সিসি টিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে হামলাকারী দু’জনকে শনাক্ত করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০