রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

হোয়াইট হাউস ছাড়লেই জেল হবে ট্রাম্পের : মেরি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী মাসে (জানুয়ারি) হোয়াইট হাউসে উঠতে যাচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 

তবে এখনও ক্ষমতা ছাড়তে একেবারেই নারাজ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। নির্বাচনে হার না মানতে শেষ চেষ্টা করে যাচ্ছেন তিনি। যদিও নির্বাচনের ফল কি হবে; এরই মধ্যে বুঝে গিয়েছেন ট্রাম্পও। 

এর মধ্যে হঠাৎ এক তথ্য নিয়ে হাজির হলেন ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প। তিনি জানালেন, হোয়াইট হাউস ছাড়ার পরপরই জেলখানায় যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এই মন্তব্য করার সময় তিনি চাচা ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলেও আখ্যায়িত করেছেন। 

শনিবার (৫ ডিসেম্বর) বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে মেরি ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে।

ওই সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে মেরি ট্রাম্প আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট যাতে আর আসতে না পারে; সেজন্যই তার বিচার করার বিকল্প নেই।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনো ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করে যাচ্ছেন। 

বিষয়টি টেনে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ তিনি কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেননি।

এর আগে, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১