মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিজের সম্পত্তি নিজেই গুড়িয়ে ফেললেন হাজি সেলিম!

আকাশবার্তা ডেস্ক :

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে তৈরি করা স্থাপনা নিজেই গুড়িয়ে ফেললেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিম।

ওই স্থাপনায় মদিনা পানির ট্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে দীর্ঘ দিন নদীর জায়গা দখল করে রেখেছিলেন তিনি। 

রোববার (৬ ডিসেম্বর) বেলা পৌনে স্থাপনাটি ভেঙে ফেলেন হাজী সেলিম।

এদিকে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রোববার এই এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে।

জানা যায়, বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএর সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনের পশ্চিম পাশে থাকা হাজী সেলিমের ওই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।‌ স্থাপনাটি ভেঙে ফেলার পর তার ভেতর নদীর সীমানা চিহ্নিত করতে বসানো সীমানা পিলার দৃশ্যমান হয়েছে।

ওই স্থাপনার সামনে বসা এক নিরাপত্তাকর্মী বলেন, কয়েক দিন আগে তারা নিজেরাই নদীর জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙেছেন। সংসদ সদস্যের এখন খারাপ সময় যাচ্ছে, তাই তিনি ঝামেলা করতে চাচ্ছেন না।

সেখানকার নিরাপত্তাকর্মীরা আরও জানান, অস্থায়ীভাবে তৈরি করা এই স্থাপনার চারপাশে মদিনা পানির পাম্পের বিজ্ঞাপন লাগানো হলেও এটি গোডাউন হিসেবে ব্যবহার হতো।  

হাজী সেলিমের অস্থায়ী এই স্থাপনা ছাড়াও আশপাশের এলাকায় অনেক দখলদারকে নদীর জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলতে দেখা গেছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১