সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের চরম মূল্য দিতে হবে : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে যারা ‘ধৃষ্টতা দেখিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণ হবেই।

সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ভাস্কর্য কে করলো এটা তো কোনো বিষয় না। এ ধরনের ঘটনা সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। কারণ বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির পিতা। বিভিন্ন ইসলামিক দেশে- সৌদি আরব, কাতার, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তানেও ভাস্কর্য আছে। তাদের চেয়েও কি আমরা বড় মুসলমান? তারা তো সেখানে ভাস্কর্য নিয়ে কথা বলে না।

কাদের আরও বলেন, মূর্তি হলো দেবতাদের আর ভাস্কর্য মানুষের। দেবতাকে পূজা করা হয়, কিন্তু এখানে মানুষকে পূজা করা হচ্ছে না। কাজেই এটাকে তারা কেন এভাবে নিচ্ছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করার যে ধৃষ্টতা তারা দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে।যারাই করুক এ বিষয়ে আপোষহীন।

যারা ভাস্কর্য ভেঙেছে বা হুকুম দিয়েছে, তাদের আসামী করা হবে কি না প্রসঙ্গে কাদের বলেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সরকারে আছি। হুট করে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না।

প্রধানমন্ত্রী বিষয়টি নিজেই দেখছেন উল্লেখ করে কাদের বলেন, আমরা ভেবে চিন্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে চাই। বাংলাদেশে ধর্ম খুব সংবেদনশীল। তাই আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে উস্কানিমূলক কিছু করে দেশে অস্থিতশীল অবস্থা তৈরি হোক, আমরা চাই না।আমরা যুক্তি দিয়ে বলতে চাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930