বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিচারককে মেরে পুলিশের হাতে আ. লীগ নেতার ছেলে

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রামের পতেঙ্গায় আউটার রিং রোডে রেসিং করে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারকের ওপর মারধরের অভিযোগ উঠেছে এক আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরের পতেঙ্গা থানার চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আলী আকবর ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও হায় মুজিব নেতা হিসেবে আলোচিত হাজী ইকবালের ছেলে।

এদিকে ২০১৭ সালের ১২ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’ মাতম করে নিজের পিঠে খঞ্জর দিয়ে আঘাত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন হাজী ইকবাল। এরপর থেকে হায় মুজিব নেতা হিসেবে পরিচিতি পান।

হামলার শিকার জহির উদ্দিন চট্টগ্রাম ৫ম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।

এই প্রসঙ্গে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ গণমাধ্যমকে বলেন, ‌বুধবার বিকেলে ৫টার দিকে আউটার রিং রোডে মোটরসাইকেল রেস করছিল আলী আকবর ইকবাল ও জিসান। তা দেখে প্রতিবাদ করেন বিচারক জহির উদ্দিন। তাতে ক্ষিপ্ত হয়ে বিচারকের ওপর হামলা চালায় তারা।

পরে স্থানীয় লোকজন এসে তাদের হাত থেকে বিচারককে উদ্ধার করে। এরপর ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ। আটকরা এখনও থানায় আছেন। 

এদিকে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১