বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার চার্জশিট দাখিল

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং -১ এর বিচারক উৎপল চৌধুরীর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নির্যাতনে ১৪ জন আসামির সংশিষ্টতার কথা উলেখ করেছেন। অপরদিকে ধর্ষণ মামলায় সংশিষ্টতা পেয়েছেন ২ জনের।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল ও পিবিআইয়ের নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারি জানান, এ মামলায় ১৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। 

আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, নুর হোসেন বাদল, মো. আবদুর রহিম, মো. আবদুর রহিম, মো. আলী ওরফে আবু কালাম, ইস্রাফিল হোসেন, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব ওরফে চৌধুরী মিয়া, আরিফ, নুর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ, তারেক ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ।

এ মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে ৮জন। এ মামলা থেকে রহমত উল্যা ও মাঈন উদ্দিন সাহেদকে অব্যাহতি দেয়া হয়েছে। আর পলাতক ৪জন। তারা হলেন- জামাল উদ্দিন ওরফে প্রবাসী জামাল, আবদুর রব চৌধুরী, মিজানুর রহমান তারেক ও মোস্তাফিজুর রহমান আরিফ।

পিবিআই, বিবস্ত্র করে নারী নির্যাতন মামলায় ৪৮ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ চার্জশিট আদালতে দাখিল করেন।

অন্যদিকে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, ধর্ষণ মামলায় ২ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পিবিআই। 

আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন ও মো. আলী ওরফে আবু কালাম। এ মামলায় মো. আলী ওরফে আবু কালাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

পিবিআই ধর্ষণ মামলাটি ৪০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ চার্জশিট আদালতে দাখিল করে।

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর নির্যাতিতা নারী বাদী হয়ে নারী নির্যাতন আইন ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১