রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

১১ জেলায় নতুন ডিসি

আকাশবার্তা ডেস্ক :

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

এদের মধ্যে বাগেরহাট ও বরগুনার ডিসিকে অন্য জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্য নয়জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।

বাগেরহাটের ডিসি মো. মামুনুর রশিদকে কক্সবাজার এবং বরগুনার ডিসি মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরগুনা, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ এন এম ফয়জুল হককে বাগেরহাটের ডিসি করা হয়েছে।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব অঞ্জনা খান মজলিস চাঁদপুর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দ লক্ষ্মীপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দার বরিশাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরিজি বান্দরবান এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জের ডিসি নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, বান্দবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এবং চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব এবং নারায়ণগঞ্জের ডিসি মো. জসিম উদ্দিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব করা হয়েছে।

এছাড়া বরিশালের ডিসি এম এম অজিয়ার রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, নড়াইলের ডিসি আঞ্জুমান আরাকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এবং সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০