সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশ একদিন যুদ্ধবিমান বানাবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একদিন যুদ্ধবিমান নিজেরাই বানাবে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে যশোরে বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আশা ব্যক্ত করেন তিনি।

সরকারপ্রধান বলেন, সম্প্রতি আমরা চালু করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এটা লালমনিরহাটে আমরা স্থাপন করছি। এ বিশ্ববিদ্যালয় বিমান চলাচল, নির্মাণ, গবেষণা, মহাকাশ বিজ্ঞান চর্চা করবে।

আমি আশা করি এর মাধ্যমে হয়তো একদিন আমরা এ বাংলাদেশে যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারব। আর তা ছাড়া মহাকাশ বিজ্ঞান চর্চা করা। হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। সে প্রচেষ্টাও আমাদের থাকবে, যোগ করেন তিনি।

বিমান বাহিনীকে আধুনিক ও যুগপোযোগী করে গড়ে তুলতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিমানবাহিনীকে আধুনিক করতে পাঁচটি সি-১৩০জে বিমান ক্রয়ে চুক্তি হয়েছে, যার তিনটি এরই মধ্যে এসে পৌঁছেছে। বৈমানিকদের উচ্চতর প্রশিক্ষণে সাতটি অত্যাধুনিক কেএইট ডব্লিউ জেড ট্রেইনার বিমান সংযোজন করা হয়েছে এবং অচিরেই যুক্ত হচ্ছে পিটি সিক্স সিমুলেটর।

এ ছাড়াও শিগগির যুক্ত হবে এয়ারডিফেন্স এন্টিগ্রেশন, মোবাইল গ্যাপ ফিলার রাডার এবং সর্বাধুনিক এয়ার ডিফেন্স রাডার।

বাহিনীর লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে বিমানবাহিনীতে আরও আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জাম কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস মহামারির কারণে সে পরিকল্পনায় ছেদ পড়েছে বলে জানান সরকারপ্রধান।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন অত ব্যয় করতে পারছি না। তবে আমাদের পরিকল্পনা আছে আমাদের বিমানবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930