মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দল বদলের কারণে স্ত্রীকে ডিভোর্সের নোটিস এমপির

আন্তর্জাতিক ডেস্ক :

রাজনৈতিক দল বদলের কারণে স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন এক সংসদ সদস্য। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

সম্প্রতি বিজেপির এমপি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপরই এমপি প্রকাশ্যে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের হুমকি দেন। পরে নোটিসও পাঠান।

পশ্চিমবঙ্গ রাজ্যে আর কয়েক মাস পর সাধারণ নির্বাচন এবং এতে প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুটো দল- বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই।

সুজাতা সোমবার কলকাতায় সংবাদ সম্মেলন আয়োজন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের পেছনে তিনি বেশ কিছু কারণের কথাও তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিজেপি তার প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করেনি।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন ‘দুর্নীতিবাজ নেতাকে’ দলে নেওয়া হয়েছে এবং দলের প্রতি তাদের এই আনুগত্যের কারণে তাদেরকে পুরস্কৃত করার অঙ্গীকার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে বিজেপি। তাহলে আমি কেন এই দলে থাকবো? কেন আমি এ-টিম তৃণমূল কংগ্রেসেই যাবো না?

এর কয়েক ঘণ্টা পরই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার স্বামী সৌমিত্র খাঁ। তিনি কাঁদতে কাঁদতে তার স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে তাদের ‘১০ বছরের সম্পর্কের ইতি’ টানার সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন।

স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-র প্রতি তিনি অনুরোধ জানান তিনি যেন তার নাম থেকে খাঁ নামটি ফেলে দেন। সংবাদ সম্মেলনে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার ‘ঘরে ভাঙন ধরানোর’ অভিযোগ করেন।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আমার স্ত্রীকে চুরি করেছে। দলটি আমার কাছ থেকে আমার ভালবাসা ছিনিয়ে নিয়েছে।

তবে সৌমিত্র খাঁও একাধিকবার দল পরিবর্তন করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসে যোগদানের মধ্য দিয়ে। পরে ২০১৩ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০১৯ সালের জানুয়ারি মাসে যোগ দেন ক্ষমতাসীন দল বিজেপিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১