সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

আজ-কাল-পরশু : ব্যাংক লেনদেন বন্ধ

অর্থ বাণিজ্য ডেস্ক :

সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে আজ (বৃহস্পতিবার), কাল (শুক্রবার) ও পরশু (শনিবার) টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন। এ সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কোনো লেনদেন হবে না।

এদিকে চলতি বছরের শেষ দিন ব্যাংক হলিডে এবং নতুন বছরের প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে।

এর আগে গত বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস।

এদিকে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকবে। তবে এসময় কোনো লেনদেন হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও জানা গেছে, এ তিনদিন অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহক। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও লেনদেনের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকায় বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে। ব্যাংকে ছুটির তালিকায় ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। দিনটিতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০