মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘নতুন বছরেও কঠোর পরিশ্রম করব’

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন যুগ দ্রুত এনে দিতে নতুন বছরেও কঠোর পরিশ্রম করবেন বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। নববর্ষ উপলক্ষে জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে তিনি এ কথা বলেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স । 

চিঠিতে কিম বলেন, ‘সেই যুগে আমাদের জনগণের আদর্শ ও আকাঙ্ক্ষাগুলি সত্যে পরিণত হবে।’ কঠিন সময়েও শাসক দলের ওপর ভরসা রাখায় চিঠিতে জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন কিম। এছাড়া নতুন বছর উপলক্ষে তার বাবা ও দাদার সমাধি পরিদর্শন করেন তিনি।তবে নববর্ষে কিম কোনো ভাষণ দিয়েছেন কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি বার্তা সংস্থাটি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার জনগণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ আরোপের কারণে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এর আগে ক্ষমা চেয়েছিলেন কিম।

করোনা সংক্রমণ রোধে সীমান্তে লকডাউনসহ অন্যান্য বিধি নিষেধ আরোপের ফলে  সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার অর্থনীতি। দেশটি দাবি করে আসছে এখন পর্যন্ত তাদের দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে এমনটা হওয়া অসম্ভব বলে দাবি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের। 

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, নববর্ষের কনসার্ট ও আতশবাজী উপভোগ করতে অনেক মানুষ মাস্ক পরিহিত অবস্থায় রাজধানী পিয়ংইয়ং-এর প্রধান স্কয়ারে জড়ো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১