মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতে মরদেহ দাহ করতে গিয়ে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের মরদেহ দাহ করতে গিয়ে শ্মশানের ছাদ ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ জানুয়ারি) গাজিয়াবাদ জেলার মুর্দানগরে স্থানীয় এক ব্যক্তির মরদেহ দাহ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অনেকের হতাহতের খবর পাওয়া গেছে।

ভারতের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ি, মুর্দানগরে রোববার সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। শনিবার স্থানীয় এক ব্যক্তি মারা গেলে রোববার সকালে তার মরদেহ দাহ করতে আসেন ওই শ্মশানযাত্রীরা। বৃষ্টির কারণে অনেকে শ্মশানের ছাদের নিচে আশ্রয় নিয়েছিলেন। এসময় হটাৎ শ্মশানের নির্মাণাধীন একটি অংশ ভেঙে পড়ে। একই সঙ্গে ভেঙে পড়ে পিলারসহ ছাদ। ছাদ দ্রুত ভেঙে পড়ায় তার নিচে আটকে থাকা কেউ বেরিয়ে আসতে পারেননি।

এই ঘটনায় ওই ধ্বংসস্তূপের নিচে অন্তত চল্লিশ জন চাপা পড়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়। তাদের মধ্যে অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও দমকল বাহিনীর সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানা গেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন। একই সঙ্গে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

এ ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছে নদেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি, এই দুর্ঘটনায় আহত সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১