রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অপহৃত ডা. ইকবাল ৭মাস পর বাসায় ফিরলেন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সাইন্স ল্যাবরেটরী মোড় থেকে অপহৃত ডা. ইকবাল মাহমুদ সাড়ে ৭ মাস পর লক্ষ্মীপুরে নিজবাসায় ফিরেছেন। গত বুধবার রাতে চোখ বাঁধা অবস্থায় শহরের গরুবাজার রাস্তার মোড়ে তাকে ফেলে রেখে যায় অজ্ঞাত অপহরণকারীরা। স্থানীয় লোকজন ডা. ইকবাল মাহমুদকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমকে খবর দেন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতাল রোডস্থ ১৯৯ বকুল কটেজে নিয়ে যাওয়া হয়। ডা. ইকবাল মাহমুদ কারো সাথে কোন কথা বলছেন না। তবে তিনি শারিরীকভাবে সুস্থ্য আছেন বলে জানান তার বাবা একেএম নুরুল আলম।

তিনি জানান, অপহরণের পর থেকে ইকবাল মাহমুদকে চোখ বাঁধা অবস্থায় একটি ছোট্ট ঘরে ফেলে রাখা হয়। ৭মাস ১৭দিন চোখ বাঁধা অবস্থায় ছিল সেখানে। এ অবস্থায় তাকে খেতে দেয়া হত।

ইকবাল মাহমুদকে জীবিত পাওয়ায় তার পরিবারের সবাই খুশি। এ জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীকে ধন্যবান জানান, অপহৃতার বাবা মুক্তিযোদ্ধা নুরুল আলম।

এরআগে গত ২০১৬ সালের ১৫ অক্টোবর ভোররাত ৩টার দিকে ঢাকার সাইন্স ল্যাবরেটরী এলাকা থেকে ডা. ইকবাল অপহৃত হন। সেদিন তিনি লক্ষ্মীপুর থেকে রয়েল নাইটকোচ যোগে ঢাকায় গিয়েছিলেন। গাড়ি থেকে নামার সাথে সাথেই তাকে অপহরণ করা হয়। ঘটনাস্থলে একটি পুলিশের গাড়ির উপস্থিতি নানা আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ইকবাল মাহমুদের বাবা তার সন্ধান ও উদ্ধারের জন্য হাইকোর্টে একটি রিটপিটিশন দায়ের করেন। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০