সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, মায়ের মুখ থেকে যা জানা গেলো

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনুশকাহ নূরকে ধর্ষণের পর হত‌্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় আনোয়ার খান মডার্ন হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে যায় পুলিশ।

এদিকে এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের এ বছর ও লেভেল পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষার সাজেশন দেয়ার কথা বলে ওরা ওকে ডেকে নিয়ে যায়।

তিনি আরো বলেন, ওরাই ঘটনার পর আমাকে ফোন দিয়ে বলেছে আন্টি আপনার মেয়ে (ভূক্তভোগী) অসুস্থ। তখন আমি বলেছি ভালো মেয়ে গেল, অসুস্থ কীভাবে হয়েছে। বলেছে আমাদের সঙ্গেই ছিল তবে এখন সেন্সলেস হয়ে পড়েছে। পরে ওরাই আমার মেয়েকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল এ নিয়ে যায়। আমি হাসপাতালে পৌঁছার আগেই আবার ফোন দিয়ে বলে ও (ভূক্তভোগী) মারা গেছে। পরে হাসপাতালে গিয়ে দেখি মেয়েটার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এই প্রসঙ্গে কলাবাগ থানার এসআই জাকির হোসেন বলেন, কলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য ওই শিক্ষার্থীর চার সহপাঠীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930