রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় আরাফাত (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইনিয়নের নলডগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আরাফাত ওই এলাকার বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কুশাখালীর নলডগি এলাকায় বাড়ির সামনের রাস্তায় দাঁড়ানো ছিল শিশু আরাফাত। এসময় স্থানীয় বোরহান চৌধুরী ব্রিকফিল্ডে ট্রাক্টরে করে মাটি নেয়ার সময় ঘটনাস্থল এলাকায় তাকে চাপা দেয়।

এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আরাফাত। ঘটনার পরপরই ট্রাক্টর চালক রাশেদ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হলেও ঘাতক চালক পলাতক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১