মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শান্তিরক্ষী সরতেই সুদানে জাতিগত সহিংসতা, নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক :

সুদানে আবারও শুরু হয়েছে জাতিগত সহিংসতা। জাতিসংঘের শান্তিরক্ষীরা দেশটি থেকে দায়িত্ব ছাড়ার মাত্র দুই সপ্তাহ না পেরোতেই সহিংসতায় প্রায় ১৫০ জন হতাহত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সুদানে আবারও শুরু হয়েছে জাতিগত সহিংসতা। জাতিসংঘের শান্তিরক্ষীরা দেশটি থেকে দায়িত্ব ছাড়ার মাত্র দুই সপ্তাহ না পেরোতেই সহিংসতায় প্রায় ১৫০ জন হতাহত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ঘটনা তদন্তে পশ্চিম দারফুরে একটি উচ্চক্ষমতার প্রতিনিধি দল পাঠিয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে এ অঞ্চলে শুরু হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত তিন লাখ মানুষ। এছাড়া ঘরছাড়া হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ।

সুদানের দারফুরে জাতিগত সহিংসতা রোধে ১৩ বছর দায়িত্ব পালনের পর গত ৩১ ডিসেম্বর নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। পরের ছয় মাসের মধ্যেই সেখানকার আট হাজার কর্মকর্তাকে সরিয়ে নেয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ বিশ্বজুড়ে সমাদৃত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১