শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টিকা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারত থেকে আসা করোনার টিকা কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। তবে সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

বাংলাদেশের কাছে প্রায় ২০ লাখ টিকা হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আমরা এটা নিয়ে কাজ করছি।

জাহিদ মালেক বলেন, আজ ২০ লাখ উপহারের টিকা এসেছে। আমরা আশা করছি, ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে প্রথম ধাপের ৫০ লাখ টিকা পাবো। এছাড়া আগামী ৬ থেকে ৭ দিনের মধ্যে আমরা এ টিকার ট্রায়াল শুরু করতে পারবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১