শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জ থানার বিদায়ী ওসির সংবর্ধনা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চন্দ্রগঞ্জ নিউ মার্কেট চত্তরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত ওসি মো. জসীম উদ্দীন।

চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান প্রমুখ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর উদ্যোগে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহযোগিতায় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জর থানার ওসি মো. জসীম উদ্দীন লক্ষ্মীপুর সদর মডেল থানায়, সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়াকে জেলা ডিবি পুলিশের ওসি এবং জেলা ডিবি পুলিশের ওসি ফজলুল হককে চন্দ্রগঞ্জর থানার ওসি হিসেবে রদবদল করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০