সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সোমবার আরও ৫০ লাখ ভ্যাকসিন আসছে : স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আরও ৫০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) দেশে করোনার ৫০ লাখ ভ্যাকসিন আসছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি  সম্পন্ন হয়েছে।
  
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি পরীক্ষার বিষয়টি অনেক দিনের দাবি ছিল। আমরা এখন থেকে কিট দিয়ে অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দিচ্ছি।

এসময় ভ্যাকসিন দেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে কাউকে বাধ্য করা হবে না। টিকা নিতে অনেক ভিআইপি আগ্রহী আছেন। সময় মতো মন্ত্রী, সচিবরাও ভ্যাকসিন নেবেন।

ভ্যাকসিন গ্রহণে মানুষকে কীভাবে আশ্বস্ত করা হবে- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এ পর্যন্ত যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে রয়েছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়েছি। এসব ভ্যাকসিন থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়েছে। ভারত ও যুক্তরাজ্যে লাখ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। তাই এই ভ্যাকসিনের ট্রায়ালের প্রয়োজন নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় ভ্যাকসিন নিতে আগ্রহী ২৪ জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। সেখানে কাউকেই জোর করে দেয়া হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930