শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জ থানার বিদায়ী ওসিকে যুবলীগের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জকে সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন যুবলীগ। রোববার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ৭টায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের বিল্লাহ লিটন, চরশাহী ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ। সভায় সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু।

এসময় সংবর্ধিত প্রধান অতিথি ওসি মো. জসীম উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগের নেতারা। আলোচনায় বিদায়ী ওসির চন্দ্রগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে সততা ও নিরপেক্ষার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০