সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

আকাশবার্তা ডেস্ক :

রাষ্ট্রীয় সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শুক্রবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সফর শেষে আগামী ১২ ফেব্রুয়ারি সেনাপ্রধান দেশে ফিরবেন।

সফরকালে তিনি অফিস অফ দি সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দু’দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেবেন।

এছাড়া জেনারেল আজিজ দেশটির সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শনসহ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশ নেবেন। সাক্ষাতকালে তিনি দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করবেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর শেষে আগামী ১২ ফেব্রুয়ারি সেনাপ্রধান দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930