রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

গিনেজ বুকে নাম লেখাবে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

আকাশবার্তা ডেস্ক : 

বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু হয়েছে বগুড়ার নিভৃত পল্লী বালেন্দা গ্রামে। শুক্রবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ার এর আয়োজন করে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। কৃষককে নিয়ে স্বপ্ন দেখতেন। তাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একশ’ পাঁচ বিঘা জমির বিশালায়তনের এই শস্যচিত্রের মাধ্যমে সেটি ফুটিয়ে তোলার জন্য পদযাত্রা শুরু হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে অচিরেই গিনেজ বুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য ইতিহাস গড়বে।

তিনি বলেন,শুধু গিনেজ বুকে বঙ্গবন্ধুর নাম লেখা নয়, বাংলাসহ পৃথিবীর বুকে জাতির পিতার নাম যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ্য। তাই এটাই শেষ নয়, এখান থেকে শুরু সামনের দিকে এগিয়ে যাওয়ার। যা সারাবিশ্ব বঙ্গবন্ধুকে নতুন করে দেখবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের প্রতীকের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতেন শস্যচিত্রের মাধ্যমে তাদের উচিত জবাব দেওয়া হবে।

সভাপতির বক্তব্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য দুই ধরনের ধান বেছে নেওয়া হয়েছে, নীল ও সোনালী রং। এই নিভৃত পল্লীর বালেন্দা গ্রামের একশ পাঁচ বিঘা জমির মাঠ প্রস্তুত করতে একশ’ বিএনসিসি সদস্যের দল অংশ নেন। আজ চারা রোপন করা হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড সৃষ্টি করে উদ্বোধন করা হবে। বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্র হবে এটি। শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রথমবারের মতো গিনেজ বুকে স্থান পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুরোদমে চারা রোপন কাজ চলছে। ধাপে ধাপে এটি পর্যবেক্ষণ করে সঠিক বিন্যাস নিশ্চিত হবে। আর তখনি শস্যচিত্রে ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সমীর চন্দ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, সাংসদ তানভীর শাকিল জয়সহ আওয়ামী লীগের জেলা-উপজেলা নেতাকর্মীসহ অনেকেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১