বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সারাদেশে টিকা কার্যক্রম শুরু ৭ ফেব্রুয়ারি, ‘সুরক্ষা’ অ্যাপ আসছে ৪ ফেব্রুয়ারি

আকাশবার্তা ডেস্ক : 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলম বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।

এর আগে টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় আগামী ৪ ফেব্রুয়ারি সুরক্ষা অ্যাপ প্লে-স্টোরে চলে আসবে।

রোববার (৩১ জানুয়ারি) মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান অধ্যাপক ডা. খোরশেদ আলম।

স্বাস্থ্যের ডিজি বলেন, নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ প্রস্তুত রয়েছে। আমরা এরই মধ্যে গুগল প্লে-স্টোরে অ্যাপটা আপলোড করেছি। ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন থেকেই এটা ডাউনলোড করা যাবে।

ডা. খোরশেদ আলম বলেন, আপাতত ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর পেয়েছি ১৫ হাজারের মতো নিবন্ধন সম্পন্ন হবে। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের উপজেলা পর্যায়ে সহায়তা করবে আমাদের স্বেচ্ছাসেবকরা।

তিনি বলেন, আজকালের মধ্যে সারাদেশের ৬৪ জেলায় টিকা পৌঁছাবে। বেক্সিমকো ফার্মা আমাদের বলেছে আজ-কালের মধ্যে তারা জেলায় জেলায় টিকা পৌঁছে দেবে। সারাদেশে টিকা প্রয়োগের সব সরঞ্জামও প্রস্তুত আছে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বুথগুলোকে প্রস্তুত করা হয়েছে। আগামীকালের মধ্যেই টিকা দান কর্মীদের প্রশিক্ষণ শেষ হবে। সার্বিক প্রস্তুতি নিয়ে আগামীকাল উপজেলার ফোকাল পারসনদের ভার্চুয়াল একটা মিটিং অনুষ্ঠিত হবে। তাদের থেকে যা পরামর্শ আসবে আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে সেইগুলো নিয়ে কাজ করা হবে।

এসময় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রায় সাত হাজার ৪০০ টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য ডিজি।

টিকা নিয়ে তেমন প্রচারণা দেখা যাচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন তো আমরা বিজ্ঞাপন প্রচার করলাম, এরপর আমরা বন্ধ রেখেছি শুক্রবার-শনিবার। বিজ্ঞাপনে কিছু সংশোধনী আসছে। কিছু তথ্যের ঘাটতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো সংশোধন করে আবার বিজ্ঞাপন প্রচার করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১