বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আ. লীগ নেতা টিটু শরীফ হত্যা: ১৬ জনের আমৃত্যু কারাদণ্ড

আকাশবার্তা ডেস্ক : 

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলার রায়ে ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এ মামলায় অপর ১৫ আসামিকে খালাসও দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খা ওরফে মফিজুর খান, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলি উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার এবং জিহাদ চৌধুরী।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই একটি সালিশের জন্য নড়াইল জেলার নড়াগাতী যান তিনি। একইদিন দুপুরে সেখান থেকে ফেরার পথে উপজেলার চর সিংগাতী গ্রামে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টিটু শরীফকে হত্যা করে।

পরে এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে ২ জুলাই নড়াইল জেলার নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১