শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১৪ মাসের শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন মা

আকাশবাবার্তা ডেস্ক : 

তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশা আক্তার প্রিয়ার। তবে বিয়ের আগ থেকেই আরেকজনের সঙ্গে প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিলো তার। স্বামী বিদেশ থাকায় প্রেমিকের সঙ্গে নিয়মিত দেখা করতেন। অবশেষে ১৪ মাসের সন্তান রেখে টাকা ও স্বর্ণালংকার নিয়ে সেই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ১৪ মাসের শিশুর মা প্রিয়া।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গত ২৮ জানুয়ারি সকালে তিন লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ নিয়ে প্রেমিক মারুফের সঙ্গে পালিয়ে যায় প্রিয়া।

প্রিয়ার বাড়ি কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন। আর মারুফ একই গ্রামের দুলাল হোসেনের ছেলে।

জানা গেছে, ২০১৭ সালে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের শহীদ উল্যার ছেলে সৈয়দ আহম্মদের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। ১৪ মাস আগে প্রিয়া একটি ছেলে সন্তানের জন্ম দেয়। ঘটনার দিন সকালে রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে তিন লাখ টাকা তোলেন প্রিয়া। পরে ওই টাকা ও সাত ভরি স্বর্ণ নিয়ে প্রেমিক মারুফের সঙ্গে পালিয়ে যায় সে।

এ ঘটনায় রামগঞ্জ থানায় জিডি করেছেন প্রবাসী সৈয়দ আহম্মদের ভাই ফয়েজ আহম্মেদ। কিন্তু এক সপ্তাহ পার হলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফয়েজ আহম্মেদ জানান, প্রিয়া পালিয়ে যাওয়ার পর থেকে ১৪ মাসের শিশু আমির হামজার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। খাওয়ানো যাচ্ছে না কোনো খাবার।

মারুফের বাড়ির লোকজন জানান, বিয়ের আগ থেকেই মারুফের সঙ্গে প্রিয়ার প্রেম ছিলো। আর সেই সম্পর্কের জের ধরেই তারা দুজনে পালিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১