মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ২০০ টাকার জন্য অটোরিক্সা চালক খুন!

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পাওনা ২শ’ টাকা না দেয়ায় লোকমান হোসেন (৬৩) নামের এক বৃদ্ধ অটোরিকশা চালককে পিটিয়ে ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নিহতের ছেলে বাদি হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চররুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদ আলমের ব্যাটারীচালিত অটোরিকশা দৈনিক জমার ভিত্তিতে চালাতেন একই গ্রামের লোকমান হোসেন (৬৩)। কিছুদিন পূর্বে খোরশেদের রিকশা চালানো বাদ দিয়ে অন্য একটি অটোরিকশা চালানো শুরু করেন তিনি। এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা থাকেন খোরশেদ। ঘটনারদিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় পেয়ে তার গতিরোধ করে পাওনা টাকা চায় খোরশেদ। এ সময় টাকা পরে দেয়ার কথা বললে লোকমানকে পিটিয়ে ও এলোপাতাড়ী কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় খোরশেদ। একপর্যায়ে তার বুকের উপর উঠে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় খোরশেদ।
পরে স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত খোরশেদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরধরে লোকমান নিহত হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত খোরশেদ আলমকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১