আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের সামনে থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন, সহকারি বন সংরক্ষণ কর্মকর্তা মো. আলী প্রমুখ।