সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতাবিষয়ক আলোচনা

আকাশবার্তা ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরকালে ‘অফিস অব দ্য সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়া’-তে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতাবিষয়ক আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানায়।

আইএসপিআর আরও জানায়, পেন্টাগনে বাংলাদেশের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সেনাপ্রধান এমসি কনভিলকে ক্রেস্ট উপহার দেন।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেছেন। মার্কিন সেনাপ্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশ নিয়েছেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করেছেন সেনাপ্রধান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত ২৯ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন। সফর শেষে ১২ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930