বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ৪দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে মৃত্যুর ৪দিন পর গৃহবধূ সুমাইয়া আক্তারের (২০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা মনি দেবী, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। এরআগে গত শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাতে স্বামীর বাড়িতে মৃত্যু হলে পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে সুমাইয়াকে পিটিয়ে শ্বশুর আমির হোসেন হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের মা কহিনূর বেগম খুকি ও স্বজনরা। ঘটনার পরপরই পুলিশ আমির হোসেনকে আটক করেছে।

সুমাইয়া সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজি এলাকার কিত্তিয়ার বাড়ির আবুল হোসেনের মেয়ে ও বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের তুহিনের স্ত্রী ছিলেন।

নিহতের মা কহিনূর বেগম খুকি জানান, প্রায় তিনবছর আগে সুমাইয়ার সাথে তুহিনের বিয়ে হয়। তুহিন ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করেন। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুর আমির হোসেন সুমাইয়াকে বকাঝকা দিতেন। ঘটনার দিন সুমাইয়ার শ্বশুর তাকে পিটিয়ে হত্যা করে পরে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে তাদেরকে মুঠোফোনে জানায়। পরদিন তড়িঘড়ি করে কবর দিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান জানান, এঘটনায় একজনকে আসামি করে মামলা দায়ের করা হলে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১