শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

কাদের মির্জার গাড়ি বহরে হামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আকাশবার্তা ডেস্ক : 

নোয়াখালীর বসুরহাটের আলোচিত মেয়র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাটে নবনির্বাচিত পরিষদ ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে পৌঁছালে কাদের মির্জার গাড়ি বহরে ইট পাটকেল, ডিম নিক্ষেপ করে।

এ বিষয়ে কাদের মির্জা সকাল ৮টা ২০ মিনিটে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে প্রতিক্রিয়া ব্যক্ত করে কাদের মির্জা বলেন, যারা ফেনীতে একরামকে হত্যা করেছে ঠিক একই কায়দায় তারা আমাকে হত্যা করার জন্য একরাম চৌধুরীর সন্ত্রাসীরা, নিজাম হাজারীর সন্ত্রাসীরা আমার গাড়ির গতিরোধ করে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে একটি ট্রাক থাকার কারণে আমার গাড়িটি দ্রুত চলে আসছে। এই কারণে আমার গাড়িতে কিছু করতে পারে নাই।

আমার পেছনে আরও ১০-১২টি গাড়ি ছিল সেগুলোর উপর ইট-পাটকেল, ডিম মারা হয়েছে। সেলিম নামে আমাদের একজন নেতা আহত হয়েছেন।

কাদের মির্জা আরও বলেন, আমি শপথ থেকে এলাকায় ফিরে গিয়ে আর একমাস মানবো না; অনতিবিলম্বে এদেরকে দল থেকে বহিষ্কারের দাবিতে; নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে; নোয়াখালী-ফেনীর ভোট চুরির বিরুদ্ধে; এখানে যে অনিয়ম-দুর্নীতি হচ্ছে; এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০